চকরিয়ায় কৃষকের সাথে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-চকরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেনের সভাপতিত্বে এ “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.বিমল কুমার প্রামানিক।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,
উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলী ইফতেখার উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































